ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

ঈশ্বরগঞ্জ, প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছে। নিহত বড় ভাই ওই গ্রামের নোমান মিয়ার ছেলে মোঃ জার্মান মিয়া (২৪)।

আরও পড়ুন : বড় খরচ উঠুক, তারপর দ্বিতীয় পদ্মা সেতু

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জার্মান মিয়া গত মঙ্গলবার মাদকাসক্ত হয়ে সে তার মায়ের কাছে নেশার টাকা দাবী করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরে থাকা তাদের গৃহপালিত ছাগল জোরপূর্বক বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় ছোট ভাই সিয়াম মিয়া(১৯)তাকে বাধা দেয়।এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা চলে থেমে থেমে। পরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ছোট ভাই সিয়াম ঘরে থাকা দা দিয়ে বড় ভাই জার্মান কে বুকের উপর কোপ মারলে জার্মান গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা