সারাদেশ

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে

আমিরুল হক, নীলফামারী: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদী ভয়ংকর রুপ ধারণ করেছে। হু হু করে বাড়ছে তিস্তার পানি। এতে আতংকিত হয়ে পড়েছে তিস্তাপারের লোকজন। সোমবার বিকেল ৩টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, সোমবার সকাল ১১ টার পর থেকে বাড়তে থাকে তিস্তার পানি। দুপুর ১২ টায় বিপদসীমার ২৮ সেন্টিমিটার ও বিকেল ৩টায় পানি বৃদ্ধি পেয়ে ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

তিস্তার পানি আকস্মিক ভাবে বৃদ্ধি পাওয়া আতংকিত হয়ে পড়েছে তিস্তাপারের লোকজন। অনেকে অন্যত্র সরে যেতে শুরু করেছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি চর প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে যেতে অনুরোধ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা