সারাদেশ

সিলেটে টিলা ধসে নিহত ৪

সান নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ। এর আগে ভোর রাত ৪টার দিকে উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

নিহতরা হলেন, সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘরটি সাতজনি গ্রামে টিলার নীচে ছিল। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রযোজক সুযোগ বুঝে খারাপ প্রস্তাব দেন

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, ভারি বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এই চার জনের মৃত্যু হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা