সারাদেশ

ঈশ্বরগঞ্জে পদোন্নতি পেয়ে কৃষি কর্মকর্তা হলেন নুসরাত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার থেকে পদোন্নতি পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ নুসরাত জামান।

বৃহস্পতিবার (২৬মে) থেকে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তাকে আনুষ্ঠানিক বরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নুসরাত জামান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে স্নাতক ও কৃষি সম্প্রসারণে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩১তম ব্যাচের বিসিএস কৃষি ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত। এদিকে সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার পদোন্নতি পেয়ে নেত্রকোনায় বদলি হয়েছেন।

পদোন্নতি ও নতুন দায়িত্ব পালন সম্পর্কে জানতে চাইলে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ‘পদোন্নতি পেয়ে খুবই আনন্দিত। এর মাধ্যমে দায়িত্ব আরও বেড়ে গেল। পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। উপজেলার কৃষির বর্তমান সাফল্য ধরে রেখে আরও সামনে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা