সারাদেশ

ঈশ্বরগঞ্জে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ও ২ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে ২ দোকান মালিককে ৩০ হাজার টাকা জরমিানা ও মজুদকৃত তেল পূর্বের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ জরিমানা ও নির্দেশ প্রদান করা হয়।

জানা যায়, উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজারে দুটি দোকানে বেশি দামে তেল বিক্রি করছে এবং তেল মজুদ রাখছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান পরচিালনা করে জাতীয় ভোক্তা-অধিকার। এ সময় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মের্সাস সেলিম ওয়েল মালিককে ১০ হাজার এবং আঠারোবাড়ী ওয়েল মালিককে ২০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরমিানা করা হয়। সাথে সাথে ২ হাজার লিটার মজুদকৃত তেল পূর্বের দামে বিক্রির নির্দেশ প্রদান করেন।

অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক জনাব জি এম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা