রোজা মানবিক গুণাবলি জাগ্রত করে
সারাদেশ

রোজা মানবিক গুণাবলি জাগ্রত করে

সান নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষের মানবিক গুণাবলি জাগ্রত করে। রোজা পালনের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দতা, মায়া-মমতা বৃদ্ধি পায়। রোজা তাকওয়া অর্জনসহ রোজাদারকে পরিশুদ্ধ মানুষে পরিণত করে।

আরও পড়ুন: পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

রমজান মাসের পবিত্রতা রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যম রমজান মাসের ও রোজার ফজিলত বিষয়ক লেখা প্রকাশ ও পরিবেশনের মাধ্যমে মানুষের মধ্যে দ্বীনি আমলের আগ্রহ তৈরী করে থাকে। ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণমাধ্যমকে আরও সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ৮ এপ্রিল বিকেলে শহরের ফুড পার্কে আয়োজিত ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শাখা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি এডভোকেট দেওয়ান আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, গাজীপুর জজ কোর্টের এপিপি হাজী এডভোকেট মোঃ আতাউর রহমান আকাশ, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, ক্লাবের উপদেষ্টা মোঃ শাহীন মোল্লা ও যুবলীগ নেতা হানিফ উদ্দিন তালুকদার।

আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা