সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। দুপুরে রংপুর ৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: ভারতে প্রবেশের সময় ২২ বাংলাদেশি আটক

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার ৮৬৮ এর সাব পিলার-৫ থেকে ১০০ গজ ভারতের ভেতরে কোকার বাড়ি এলাকায় ১০-১২ জনের একটি দল গরু আনতে যায়। এসময় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নুরুল হুদা আশরাফী কোমরে গুলিবিদ্ধ হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। বর্তমানে রংপুর ধাপ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

রংপুর ৬১ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার বলেন, ‘এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা