সারাদেশ

গৃহাস্থলি পণ্যের চালানে আসা দুটি পিস্তল জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টমস হাউজে বৈদেশিক ডাকের একটি চালান থেকে ইতালিতে তৈরি দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গৃহাস্থলি পণ্যের নামে আসা একটি কার্টন খুলে এসব অস্ত্র জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। একই চালানে পিস্তলের সঙ্গে এসেছে ৬০ রাউন্ড কার্তুজ। এছাড়া ওই চালান থেকে দু’টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, দেড় ফুট বাই দেড় ফুটের একটি কার্টন। এর ভেতরে ক্রোকারিজ, ফ্রাইপেন, ব্লেন্ডার, চামচসহ রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী আছে। এই কার্টনের মধ্যেই চারটি অস্ত্র পাওয়া গেছে। আমাদের একজন ডেপুটি কমিশনার পরীক্ষার সময় কার্টন নাড়াচাড়া করে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব টের পান। তখন কার্টন খুলে দেখা যায় চারটি অস্ত্র ও কার্তুজ।

দু’টি স্বয়ংক্রিয় পিস্তলের সঙ্গে ৬০ রাউন্ড কার্তুজ এবং আরও দু’টি খেলনা পিস্তলের সঙ্গে কয়েক প্যাকেট কার্তুজ আকৃতির ছোট প্লাস্টিকের বল পাওয়া গেছে বলে জানান কাস্টমস কমিশনা।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে সরকার

কাস্টমস কর্মকর্তারা বলেন, চালানটি ইতালি থেকে পাঠানো হয়েছে। প্রেরকের জায়গায় রাজীব বড়ুয়া নাম লেখা আছে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনির এফ-সেভেন/এ-৮ ঠিকানায় জনৈক কামরুল হাসানের নামে চালানটি পাঠানো হয়েছে।

এদিকে বৈদেশিক ডাকের চালানে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান নগরীর বন্দর থানা পুলিশ। তারা অস্ত্রগুলো পরীক্ষা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, চারটি পিস্তলের মধ্যে দু’টি অরিজিনাল অস্ত্র এবং দু’টি খেলনা। আসল অস্ত্রগুলোর মধ্যে একটি নাইন এমএম ও আরেকটি এইট এমএম পিস্তল। এগুলো ইতালির তৈরি। কাস্টমস কর্তৃপক্ষ মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন। তদন্তে কারা অস্ত্র পাঠিয়েছে এবং দেশে কারা এর গ্রাহক ছিল সেটা বের হবে।

আরও পড়ুন: মাদারীপুরে তিন ডাকাত গ্রেফতার

কাস্টমস কমিশনার ফখরুল ইসলাম বলেন, অস্ত্র চোরাকারবারিরা বৈদেশিক ডাকের চালান ব্যবহার করে পিস্তলগুলো পাঠিয়েছে বলে আমাদের ধারণা। রান্নাঘরের সামগ্রীর ভেতরে করে সেগুলো এমনভাবে পাঠিয়েছে যেন দেখে মনে হবে খেলনা অস্ত্র। সবগুলো একই আকারের একই রঙের। যার নামে চালানটি এসেছে এবং যিনি পাঠিয়েছেন— তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা