সারাদেশ

নোয়াখালীর নবীপুরে নৌকার ভরাডুবি

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. বেলায়েত হোসেন চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ১৪১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল ওহাব পেয়েছেন ৪ হাজার ৫৪০ ভোট। বাংলাদেশ আওয়ামী লীগের খাজা খায়ের নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৪৯৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

আরও পড়ুন: ভাগিয়ে নেওয়া বউকে ফেরত দিতে আলটিমেটাম

নবীপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার পদে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার নাছরুল্যাহ আল মাহমুদ মো. বেলায়েত হোসেন বেসরকারিভাবে নির্বাচিতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা নৌকা প্রতীকের প্রার্থীর এমন ভরাডুবির জন্য যোগ্য প্রার্থী বাছাই না করাকে এবং দলীয় কোন্দলকে দুষছেন।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ার,ম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উল্যা (টেলিফোন, ১ হাজার ৪৮৯ ভোট), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. ইসমাইল হোসেন (হাতপাখা, ১৫৬ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী সামছল হক (রজনীগন্ধা, ১২৭ ভোট)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা