সারাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় বাড়ি-ঘরে হামলার বিচার দাবি

মো. আল আমিন শোভন, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন মোল্লার সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে নশাসন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ভুক্তভোগী খালেক চৌকিদারের মেয়ে কারিমনি আক্তার বলেন, আমরা নশাসন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিটু বেপারীর কান্দির বাসিন্দা। আমরা নির্বাচনে বাবুল হোসেন মোল্লার সমর্থক ছিলাম। তাই বিজয়ী চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের সমর্থক মনু বেপারী, রিপন বেপারী, আনিস বেপারী সহ ১০/১৫ জন লোক আমাদের বাড়ি এসে আমাদের বাড়ি কোপায়, ভাঙচুর করে। আমরা এর বিচার চাই।

লতিফ বেপারীর স্ত্রী তারামনি বেগম বলেন, আমরা নির্বাচনে বাবুল হোসেন মোল্লার পক্ষে ছিলাম। তাই দেলোয়ার হোসেন তালুকদার ভোটে জিতে আমার স্বামীকে পিটিয়ে রক্তাক্ত করেছে। সে এখন শরীয়তপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্তদের সঙ্গে বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়িয়া থানার ওসি অবনী শংকর কর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা