ছবি প্রতীকী
সারাদেশ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়ের

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের সতরশ্রী এলাকায় ট্রেনের ধাক্কায় হাজেরা বেগম (৬০) ও জ্যোৎস্না আক্তার (৩৮) নামে মা-মেয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছিচড়াকান্দা গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে সদর উপজেলার মোবারকপুর গ্রামের আমান্তু মিয়ার স্ত্রী জ্যোৎস্না আক্তার (৩৮)।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, হাজেরা বেগম তার মেয়ে জ্যোৎস্না আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে মাকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন জ্যোৎস্না। হঠাৎ ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ২৬৪ নম্বর ডাউন লোকাল ট্রেনটি এসে পড়ে। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন তারা।

তিনি আরও জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা