ছবি সংগৃহীত
সারাদেশ

গলায় মার্বেল আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছী গ্রামে গলায় মার্বেল আটকিয়ে সোয়াইদ হোসেন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোয়াইদ হোসেন বেলগাছী গ্রামের রাজমিস্ত্রি সোহাগ আলীর ছেলে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার জানান, সন্ধ্যায় মার্বেল নিয়ে খেলছিলো শিশু সোয়াইদ। এসময় সে একটি মার্বেল মুখে দিলে গলায় আটকে যায়। এতে শিশুটি কান্নাকাটি শুরু করে দেয়। পরিবারের লোকজন তার গলায় কোনো কিছু আটকে আছে কিনা দেখতে গেলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা