ছবি সংগৃহীত
সারাদেশ

শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার পূর্ব ডাঙ্গাপাড়া এলাকার একটি বাগান থেকে সুধা রঞ্জন রায় (৫০) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সুধা রঞ্জন রায় উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের পূর্ব ডাঙ্গাপাড়া এলাকার হেমো চন্দ্রের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন।

জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মন্দিরে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন সুধা রঞ্জন রায়। এরপর আর বাসায় ফেরেননি তিনি। সকালে বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা