নিহত সফিকুল ইসলাম জনি (৩৩)
সারাদেশ

ট্রাক চাপায় সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় সফিকুল ইসলাম জনি (৩৩) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সফিকুল ইসলাম ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। তিনি চ্যানেল এস নামে একটি টেলিভিশন চ্যানেলের ফতুল্লা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, গতরাতে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় একটি ট্রাক। তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা এগারোটায় উত্তর ইসদায় বায়তুল মামুর জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। নিহতের স্বজনরা এসে মামলা করবেন।

সান নিউজ ডেস্ক/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা