সারাদেশ

বরগুনায় পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিনিধি,বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় আবু বকর নামে আড়াই বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর)সকালে উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদুরগাছা গ্রামের সোলায়মান হাওলাদারের ছেলে আবু বকর পরিবারের সকলের অজান্তে পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে ডুবে যায়। শিশু আবু বকরকে দীর্ঘ সময় ধরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। ঘণ্টা খানেক পরে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

স্বজনরা তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত ঘোষণা করেন। শিশু আবু বকরের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা