সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী মো. জলিল জানান, মধ্যরাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মী ও রোহিঙ্গাদের সম্মিলিত চেষ্টায় রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে শতাধিক বাড়ি ও এনজিও পরিচালিত কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. ওবায়দুল্লাহ।

কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা