সারাদেশ

শিমুলিয়া ঘাটে উপচেপড়া ভিড়, সৃষ্টি হয়েছে যানজট

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতি মধ্যে ফেরি ঘাটে ঘরমুখো মানুষ প্রচণ্ড ভিড়। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দোলতদিয়া দুই ঘাটেই ভিড় লক্ষ্যকরা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি আজ পারাপারের অপেক্ষায় প্রচুর যানবাহন। এত ঘাটে শিমুলিয়া ঘাটে দেখা দিয়েছে যানজট।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে অন্তত ৬শ’ যান। আজ সকাল থেকেই (১৫ মে) শিমুলিয়া ঘাটে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। একইসঙ্গে নদী পার হওয়ার জন্য আসছে হাজার হাজার মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই পারাপার হচ্ছেন তারা।

প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ছোটছোট যানে চেপে রাজধানী ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওন দিয়েছে মানুষ। যানবাহন ও মানুষের স্রোত এতই বেশি যে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। তারপরও মানুষের স্রোত সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। ঘাটে কর্মরতরা জানান, গত দুই সপ্তাহের মধ্যে আজই নদীর ওপারে যাওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, আজ সকাল থেকেই ছোট গাড়ির চাপ বেশি দেখা যাচ্ছে। এখনও ঘাটে কমপক্ষে ছয় শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় আছে। ঘাটের পার্কিং জায়গা না থাকায় যানবাহন মহাসড়কে অপেক্ষা করছে।

মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, গতরাত থেকে শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বাড়েতে থেকে। সকাল থেকে যানজট তৈরি হয়। ধারণা করছি, ঈদের ছুটি কাটাতে লোকজন ঢাকা ছাড়ছে। যারা গাড়ি ভাড়া করে গ্রামে যাচ্ছে,আমরা তাদের নিরুৎসাহিত করছি। অনেককে ফেরতও পাঠাচ্ছি। তবে যার নিজেদের গাড়িতে যাচ্ছে তাদের ফেরি পার হতে দেওয়া হচ্ছে।

একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে। সেখানেও পারাপার হচ্ছে শতশত যানবাহন ও সাধারণ মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা