সারাদেশ

একাধিক গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীতে বন্ধ কারখানা খুলে দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (১৪ মে) বিক্ষোভ করেছে একাধিক গার্মেন্টের শ্রমিকরা।

স্টেশন রোড, মিলগেইট, চেরাগ আলী ও হোসেন মাকের্ট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুর ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বিসিকের প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলস ও রেডিসনসহ আরো কয়েকটি গার্মেন্টসে বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন প্রধান ফটক বন্ধ। ফটকে করোনা মহামারির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলছে। ঈদের আগে বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ হঠাৎ কারখানার বন্ধের কারণে ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা