সারাদেশ

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প লকডাউন

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংক্রমণ ধরা পড়ায় রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প কুতুপালং-এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকির মুখে পড়েছে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ঘনবসতি পূর্ণ বৃহত্তম এই ক্যাম্পটি। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যম্পটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার।

বৃহস্পতিবার (১৪ মে) প্রথম একজন এবং গতকাল আরও দুইজনের করোনা সংক্রমণ ধরা পড়ে।এর পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে।

মো. মাহবুব আলম তালুকদার জানান,বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়া ব্যক্তি ও তার পরিবারের ছয় সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি ক্যাম্পের এফ ব্লকে বসবাস করে। সে যেসব স্থানে চলাচল করেছে মসজিদসহ সেসব এলাকা চিহ্ণিত করে লাকডাউন করা হয়েছে। লাল পতাকা টানিয়ে দিয়ে ওই ব্লকের ২৭৫টি ঘরও লকডাউন করা হয়েছে। কেউ যাতে লকডাউন ভাঙতে না পারে তাই ওই এলাকা নজরদারিতে রাখা হয়েছে।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বলেন,এরই মধ্যে আক্রান্তসহ তাদের পরিবারকে আইনসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি পুরো ক্যাম্পে আরও যাতে করোনা ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সব প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যবিভাগ ও প্রশাসন। এ পর্যন্ত আড়াইশ’র বেশি রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা