সারাদেশ

বাবা-মাকে আশ্রয় না দেয়ায় তিন ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বৃদ্ধ বাবা-মাকে আশ্রয় না দেয়ায় তিন ছেলেকে পুলিশে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। খুলনার পাইকগাছায় এ ঘটনা ঘটে।

বাবা মেছের আলীর বয়স ৯৫ বছর। আর তাঁর স্ত্রী সোনাভানের বয়স ৮৬ বছর। বয়সের ভারে আর নানা রকম অসুখে তেমন হাঁটাচলা ও কাজকর্ম করতে পারেন না। এই দম্পতির চার ছেলে। তবে কোনো ছেলের ঘরেই আর আশ্রয় হয়নি তাদের। দুই দিন রাস্তার ধারে বাজারের এক দোকানের ছাউনিতে থাকতে হয়েছে ওই বৃদ্ধ–বৃদ্ধাকে।

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মানিকতলা বাজার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন ওই বয়স্ক দম্পতিকে উদ্ধার করেছেন। ইউএনও এরপর তাদের চার ছেলের সঙ্গে কথা বলেন। তবে কেউই মা–বাবাকে আশ্রয় দিতে চাইছিলেন না। পরে সোমবার (২ আগস্ট) রাতে ইউএনওর হস্তক্ষেপে ওই বৃদ্ধ-বৃদ্ধাকে তাদের বড় ছেলে রওশন গাজীর বাড়িতে জোর করে তুলে দেয়া হয়। সেই সঙ্গে মা–বাবাকে আশ্রয় না দেয়া অপর তিন ছেলেকে তুলে দেয়া হয়েছে পুলিশের হাতে।

এলাকাবাসী জানান, একসময় বেশ জমিজমা ছিল মেছের আলীর। বৃদ্ধ হওয়ায় তাঁর চার ছেলেকে সমানভাবে সব সম্পত্তি লিখে দেন। এরপর মা সোনাভান বিবির আশ্রয় হয় বড় ছেলে রওশন গাজীর বাড়িতে। আর বাবা মেছের আলী প্রতি মাসে ঘুরে ঘুরে একেক সন্তানের বাড়িতে থাকতেন। বিপত্তি বাধে ১ আগস্ট ছোট ছেলে মোশারফ গাজী তাঁর বাড়িতে আশ্রয় না দেয়ায়।

গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, ব্যাপারটি অমানবিক। বৃদ্ধ বয়সে ছেলেরা মা–বাবাকে আশ্রয় দিচ্ছেন না, এটা মানা যায় না। খবর পেয়ে ইউএনও সেখানে চলে আসেন। পরে তাঁকে (চেয়ারম্যান) ফোন করলে তিনিও সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ওই দুজনকে বড় ছেলের বাড়িতে থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।

পাইকগাছার ইউএনও এ বি এম খালিদ হোসেন বলেন, খবর পেয়ে মানিকতলা বাজারে গিয়ে দেখি বৃদ্ধ-বৃদ্ধা দোকানের একটি ছাউনির নিচে বসে আছেন। এরপর ঠিকানা সংগ্রহ করে চার ছেলের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছি। কোনো ছেলেই মা–বাবার দায়িত্ব নিতে চান না। তবে অপেক্ষাকৃত সচ্ছল হওয়ায় বড় ছেলের বাড়িতে মা–বাবাকে থাকার ব্যবস্থা করা হয়েছে। যত দিন তাঁরা বেঁচে থাকবেন, তত দিন উপজেলা থেকে তাঁদের খরচ বহন করা হবে।

ওই দম্পতির তিন ছেলেকে আটকের কথা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি বলেন, তিন ছেলেকে মারামারির ঘটনা এড়াতে সিআরপিসি ১৫১ ধারায় আটক করা হয়েছে। ২০১৩ সালের বৃদ্ধ মাতা–পিতার ভরণপোষণ আইনে মামলা হলে তাঁদের ওই মামলায় গ্রেফতার দেখানো হবে। তবে ওই মামলা করতে হয় মা–বাবাকে। কিন্তু ওই বৃদ্ধ-বৃদ্ধা কেউই মামলা করার মতো অবস্থায় নেই। তারপরও ওই তিনজনকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। আর ওই বৃদ্ধ-বৃদ্ধার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সমাজসেবা দপ্তরকে চিঠি দেয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা