সারাদেশ
ত্রাণে অনিয়ম

প্রায় অর্ধশত জনপ্রতিনিধি বরখাস্ত

সান নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলছে বিভিন্ন জেলায়। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে কর্মহীন ও দরিদ্রদের ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। হতদরিদ্রদের সেই ত্রাণের চাল চুরি ও অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এ পর্যন্ত ৪৯ জনপ্রতিনিধিকে সাময়ির বরখাস্ত করা হয়েছে।

এদের মধ্যে এদের মধ্যে ১৮ জন ইউপি চেয়ারম্যান, ২৯ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য এবং ১ জন পৌরসভার কাউন্সিলর রয়েছেন।

ত্রাণ নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে আজও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ (৫ মে) মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

আজ বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান হলেন,মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

এছাড়া ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন:মৌলভীবাজারের কালাপুর ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমান,নড়াইল জেলার সদর উপজেলার মাইজপাড়া ইউপি’র ৮ নম্বর ওয়ার্ডের মো. সোহরাব হোসেন বিশ্বাস বাগেরহাটের পেড়িখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রুবেল ওরফে বাবুল মেম্বার,ঝালকাঠি সুবিদপুর ইউপি’র ৮ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম খান সোহাগ, শরীয়তপুর বিলাসপুর ইউপি’র ৯ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মোল্লা এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রূপা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা