সারাদেশ

ফরিদপুরে ৫ দিনে ৬৩৬ মামলা

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : চলমান কঠোর লকডাউনে ফরিদপুরে গত পাঁচ দিনে মোট ৬৩৬টি মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে তিন লাখ ৩৯ হাজার ১৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সোমবার (৫ জুলাই) রাত ১২টা পর্যন্ত এই জেলার ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলাগুলো দায়ের করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসলিমা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং কারণ ছাড়া ঘোরাফেরা করার অপরাধে ১৫টি ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৫৫টি নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৪৫.৯১। এই সময়ে করোনায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা