সারাদেশ

দুর্বৃত্তের হামলায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন।

৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত ২টার দিকে ময়মনসিংহ শহরের সাংকিপাড়া এলাকায় ৩-৪ জন দুর্বৃত্ত তৌহিদুলের মেসে গিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে।

দুর্বৃত্তের সঙ্গে তৌহিদুলের ধস্তাধস্তির আওয়াজ পেয়ে মেস মালিক এগিয়ে আসেন। মেস মালিকের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে পুলিশের সহায়তায় তৌহিদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তৌহিদুল ইসলাম নেত্রকোনোর আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের মো. সাইফুল ইসলানের ছেলে।
এ বিষয়ে তৌহিদুলের ফুফাতো ভাই সাদ্দাম হোসাইন বলেন, তৌহিদুল সাংকিপাড়া যে বাসায় থাকত সে বাসায় ঘটনা ঘটছে। কী কারণে এমন হলো তা বুঝতে পারছি না। আমরা সবাই এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ময়মনসিংহের অতিরিক্ত এসপি (সদর সার্কেল) আল-আমিন জানান, ময়মনসিংহ নগরের একটি মেসে ঢুকে তৌহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মেস মালিক তৌহিদুল উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জাককানইবি প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, এরইমধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেনো ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা