সারাদেশ

করোনা পরীক্ষা করাতে গিয়ে ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলায় করোনা পরীক্ষা করাতে গিয়ে তহুরুননেছা খুকি (৪২) ও ইব্রাহিম (১৬) নামের দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দেবব্রত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তহুরুননেছা খুকি (৪২) রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ফুলপুকুর পাড়ের রফিকুল ইসলামের স্ত্রী ও নিহত ইব্রাহিম মোংলার মালগাজী গ্রামের নুর আলমের ছেলে।

এছাড়া গত রাতে করোনা নিয়ে মারা গেছে নতুন কবরস্থান এলাকার মোহাম্মদ আলীর ছেলে আসলাম (৪২) ও মাছমারা এলাকার খালেক (৬০)।

এর আগে বুধবারও জয়মনি এলাকা থেকে করোনা পরীক্ষা করাতে এসে হাসপাতালে মারা যান আম্বিয়া বেগম নামের এক নারী। মারা যাওয়া সকলেই করোনা আক্রান্ত ছিলেন।

এদিকে গত ৩০ মে থেকে দুই দফায় দেওয়া করোনা বিধিনিষেধে পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আগামী বুধবার মধ্যরাত পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ আরও কঠোরতর করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা