সারাদেশ

মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় লক্ষ্মীপুরের মেঘনা নদী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুরে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন মেঘনা নদীর ভাঙন এলাকায় বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া একাধিক ব্যক্তি জানান, তিনযুগ ধরে রামগতি ও কমলনগর উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২৬টি বাজারসহ বিস্তীর্ণ জনপদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ অঞ্চলের মানুষ বিভিন্ন সময় নদী ভাঙন রোধে প্রকল্পের দাবিতে বিভিন্ন ধরণের আন্দোলন করে আসছেন। গত ১৭ মে পরিকল্পনা মন্ত্রীর স্বাক্ষরে এ দুই উপজেলার ৩১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়। মঙ্গলবার (১ জুন) একনেকের সভায় প্রধানমন্ত্রীর অনুমোদনের লক্ষ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এ প্রকল্প উপস্থাপন করার কথা রয়েছে। এ প্রকল্পের জন্য তিন হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন দিলেই রামগতি ও কমলনগরের সাড়ে সাত লাখ মানুষের জন্মভূমি নদী ভাঙন থেকে রক্ষা পাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা