সারাদেশ
করোনাভাইরাস

গাজীপুরে দুই থানার ৩২ পুলিশ আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে দুটি থানার অন্তত ৩২ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানায় কর্মরত। বাকি ৭ জন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানায় দায়িত্ব পালন করছিলেন।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, 'সোমবারের (২০ এপ্রিল) তথ্য মতে মহানগর পুলিশের গাছা থানায় নতুন ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে এ থানার আরও ৫ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছিল।'

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, '১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শকের (এসআই) প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল মেডিকেল টিম গাছা থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। তাদের নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে গাছা থানার আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে থানাটির ২৫ কর্মকর্তা-স্টাফের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। থানার আরও ৪২ জনের মতো পুলিশের ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট এখনও আসেনি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, 'আক্রান্তরা সবাই আইসোলশনে আছেন। পাশাপাশি থানার নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে।'

এদিকে জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাতজনের মধ্যে করোনা সংক্রমণের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাদের পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা