সারাদেশ

সাংবাদিকদের প্রণোদনার আওতায় আনতে প্রেস কাউন্সিলের চিঠি

সান নিউজ ডেস্ক :

সাংবাদিকদের তালিকা করে বিশেষ প্রণোদনার আওতায় আনতে দেশের সকল জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
রোববার প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম দেশের সকল জেলা প্রশাসকদের কাছে ইমেইলে এ চিঠি পাঠিয়েছেন।
‘সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ক্ষতিগ্রন্ত। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকেরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরী তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার কাজ করছেন। তাদেরকে সরকারের প্রণোদনার আওতায় আনা প্রয়োজন।’ বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
চিঠিতে জেলা-উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরী করে বিশেষ প্রণোদনা প্রদানের অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত নীতিমালার আলোকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্টদের একটি তালিকা প্রণয়ন করে তাদের বিশেষ প্রণোদনার আওতায় আনতে বলা হয়েছে।
ঢাকায় কর্মরত সংবাদকর্মীদের বিষয়ে তিনি বলেন, সারাদেশের মতো ঢাকার জেলা প্রশাসককেও এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসক প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই যেন তালিকাভুক্ত হন এ বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখতে হবে। সুত্র: বাসস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা