সারাদেশ

বেতনের দাবিতে আন্দোলনে সাকিবের ফার্মের শ্রমিকরা

সাতক্ষীরা প্রতিনিধি:

গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতিষ্ঠিত 'সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড'এর শ্রমিকরা। দীর্ঘদিন যাবত বেতন না পেয়ে আজ (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে আন্দোলনে নেমেছেন ফার্মের দুই শতাধিক শ্রমিক। এ সময় বেতনের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।

আন্দোলনের সময় সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনে আন্দোলন করায় সেখান থেকে তাদের সরিয়ে দেয় RABএর একটি টহল টিম।

সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা বলেন, 'এই কাঁকড়ার ফার্মে কাজ করে আমাদের জীবন চলে। কিন্তু গত চার মাস বেতন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। করোনা সংকটের মধ্যে ঘরে খাবার না থাকায় ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।'

এক নারী শ্রমিক বলেন, 'অভাবের তাড়নায় পরিবার পরিজন ফেলে এখানে কাজ করছি। ঠিক মতো বেতন না পেলে সংসার চলবে কি করে?'

এদিকে, ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় মেম্বার কামরুল ইসলাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা