সারাদেশ

ঈদের পোশাক কিনতে ১লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ির এতিম শিক্ষার্থীদের নতুন পোশাকে ঈদ করতে নিজস্ব তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ নেন তিনি।

উপজেলার মোল্লাপাড়া এলাকায় আল-মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলূম হেফজখানা ও এতিমখানায় সোমবার(০৩মে)দুপুরে এই অর্থ প্রদান করেন তিনি।

এ সময় কোমলমতি শিশুদের খোঁজ খবর নিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু তাদের ঈদে নতুন পোশাক কিনে দিতে দায়িত্বরত এতিমখানার (হুজুর) শিক্ষকের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ,পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজির, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা