সারাদেশ

সদরপুরে কৃষকের মলিন হাসি

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে প্রতি বছরের ন্যায় এবছরও লালমী-বাঙ্গীর বাম্পার ফলন হয়েছে। কৃষক প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে ব্যাপক আকারে এই লালমীর চাষ করে থাকে। সদরপুরের প্রত্যন্ত চরাঞ্চলে বেলে মাটিতে এই লালমী চাষ করা হয়। ইফতারে লালমীর চাহিদা রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ফলে এবং দেশব্যাপী লকডাউনের কারণে যানবাহন চলাচল খরচ বেড়ে যাওয়ায় এবং যাতায়াত নিয়ন্ত্রিত থাকায় ক্ষতির মুখে পড়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার লালমী-বাঙ্গী চাষীরা।

সদরপুর মটুকচরের লালমী চাষী রাজিব বেপারী জানান, লকডাউন এভাবে চলতে থাকলে আমাদের মাথায় লোকসানের বোঝা বাড়তে থাকবে। প্রতি বছরের ন্যায় রমজান মাসকে সামনে রেখে উপজেলার তিনটি ইউনিয়নে চাষিরা ঋণ করে হলেও ব্যাপক হারে লালমি-বাঙ্গীর চাষাবাদ করে থাকে।

সদরপুরে উৎপাদিত লালমী-বাঙ্গী স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার রপ্তানি হয়ে থাকে। কিন্তু চলতি বছর ভাল ফলন হলেও দাম না থাকায় এবং পরিবহন না থাকায় আমাদের মুখে হাসি নেই। এক বিঘা জমিতে লালমী-বাঙ্গী চাষ করতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। এখন খরচ উঠাতে হিমশিম খাচ্ছি।

সরোজমিনে ঘুরে দেখা গেছে, কৃষকের ক্ষেত ভরে আছে লালমি-বাঙ্গি কিন্তু ক্রেতার অভাবে তা ক্ষেতেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত হওয়ার এবং পাইকাররা না আসার ফলে লালমী নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে লালমী নিয়ে বিক্রেতারা বসে আছেন, ক্রেতা নেই।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা খাতুন জানান, লালমী-বাঙ্গী চাষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে সকল প্রকার পরামর্শসহ কারিগরি সহায়তা দেয়া হয়েছে। চলতি বছর উপজেলার নয়টি ইউনিয়নে মধ্যে ৩টি ইউনিয়নে ৪৫০ হেক্টর জমিতে লালমী ও বাঙ্গীর চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ২৬০ হেক্টর কম।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা