সারাদেশ

বাল্যবিবাহ, যৌতুক ও নারী সহিংসতা রোধে ইমামদের প্রশিক্ষণ 

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলার বাল্যবিবাহ যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১৩ মার্চ) নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে চারদিনব্যাপী ইমাম প্রশিক্ষণের উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ।

এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, নলডাঙ্গা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ শিরিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর রহমান, নলডাঙ্গা উপজেলা পরিষদের ইউডিএফ মোঃ আছাফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা ইসলামী ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল লতিফ, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চারদিনের প্রশিক্ষণে উপজেলার মোট ১৬০ জন ইমাম অংশগ্রহণ করবেন।

সান নিউজ/এআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা