সারাদেশ

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ-এর ভোট ১০ এপ্রিল

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর সি এন্ড এফ এসোসিয়েশনের আমদানী-রফতানিকারক গ্রপের ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা বোর্ড। সম্প্রতি নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী-নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ এগ্রিল শনিবার।

এছাড়া তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৩ ফেব্রুয়ারি। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। এদিকে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ৪ মার্চ। মনোনয়নপত্র যাচাই বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশিত হয় ৭ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ। চুড়ান্ত প্রার্থীতা প্রকাশের শেষ দিন ১৯ মার্চ, প্রতিক বরাদ্দ ২০ মার্চ।

নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১৬৬। ১৬৬ জন ভোটারের মধ্যে ৫ জন মারা গেছেন। এই নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ১৭ জনকে নির্বাচিত করবেন ভোটাররা। নির্বাচনে কোন প্যানেল ভিত্তিক প্রার্থী নেই। চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১৭ এপ্রিল।

সান নিউজ/জা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা