সারাদেশ

চট্টগ্রামে তোতা হত্যায় ৯ জনের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে নেছার হত্যা মামলায় ৯ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২০০৩ সালে শত্রুতার জেরে নেছার আহমেদ প্রকাশ তোতাকে গলা হত্যা করা হয়।

সোমবার (৮ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এ রায় দিয়েছেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশও দিয়েছেন আদালত।

দণ্ডিতরা হলেন- মো. জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল, মো. জঙ্গ, শাহীন, বাবুল, ল্যাডা নাছির ও নুরুল ইসলাম। এদের মধ্যে শাহীন ছাড়া বাকি সবাই পলাতক আছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছির উদ্দীন নয় জনের মৃত্যদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৩ সালের ১ নভেম্বর ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের নেছার আহমেদ প্রকাশ তোতাকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, তোতার সঙ্গে পূর্ব শত্রুতা ছিল আসামিদের। ২০০৩ সালের ১ নভেম্বর পাওনা টাকা উদ্ধারের কথা বলে নেছারকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরদিন দক্ষিণ রাঙামাটিয়া গ্রামে একটি পাহাড়ের পাদদেশ থেকে
তোতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করে পুলিশ মোট ১০ জনকে আসামি করে ২০০৪ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন। আসামিদের মধ্যে নাছির নামে একজন মারা যাওয়ায় তাকে বিচার থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

সান নিউজ/ আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা