সারাদেশ

নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রোববার (৭ মার্চ ) সকালে দিনটি পালন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, গণ সংগীত, কবিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সুলতান মঞ্চের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, গনপূর্ত বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদ পারভেজ, নড়াইল পৌর মেয়র মোঃ আঞ্জুমান আরা প্রমূখ।

এসময় বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নউিজ/এআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা