সারাদেশ

খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।

রোববার (৭ মার্চ) উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৭ই মার্চ উদযাপনের আনুষ্ঠানিকতা।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে স্থাপিত বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। তিনি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের স্মৃতিচারণ করে বাংলাদেশ অর্জনের ইতিহাস তুলে ধরেন। সে সঙ্গে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া,সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগের নেতা ও জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরা,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি মো: হাসান,বঙ্গবন্ধু সৈকি লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

সান নিউজ/আল-মামুন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা