সারাদেশ

ধরলার চরে সূর্যমুখীর হাসি

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : ধরলা নদীর এক চরের না মাধবরাম। যেখানে ফসল ফলানো কষ্টসাধ্য, সেই রূপালী চরে সোনালী হাসি হাসছে হাজার হাজার সূর্যমুখী ফুল। প্রতিবছর এসব চরে সীমিত পরিসরে সূর্যমুখী চাষ হলেও এবছর তা বেড়ে প্রায় ২০০ হেক্টর জমিতে সম্প্রসারিত হয়েছে। সূর্যমুখীর আবাদ দেখতে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর বিভাগের (নিজ বিভাগ) চরাঞ্চলে উৎপাদিত সূর্যমুখীর বাম্পার ফলন দেখতে ছুটে আসেন খোদ কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর মাধবরাম গ্রামে মাঠ দিবসের অনুষ্ঠানে এসে ধরলার চরে সূর্যমুখীর খেত পরিদর্শন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, খামরবাড়ী সূত্র জানায়, কুড়িগ্রামের চরাঞ্চলে বিগত বছরগুলোর চেয়ে সূর্যমুখীর চাষ অনেক বেড়েছে। গত বছর জেলায় ২০ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হলেও এবছর তা ২০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

এতে প্রায় ৩২ কোটি টাকা মূল্যে সূর্যমুখী বীজ বিক্রির আশা করছেন এই অঞ্চলের কৃষকরা। প্রতি হেক্টরে দুই মেট্রিক টন সূর্যমূখী তেল বীজ উৎপাদন হয়। প্রতি হেক্টর জমিতে ১ লাখ ৬০ হাজার টাকার তেল বীজ বিক্রি হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

কৃষি বিভাগ আরও জানায়, বর্তমানে প্রতি কেজি সূর্যমুখী তেল বীজের দাম ৮০ টাকা। সে হিসেবে এবার জেলায় কমপক্ষে ৩২ কোটি টাকার সূর্যমুখীর তেলবীজ বিক্রির আশা কৃষকদের। জেলা কৃষি বিভাগের মতে, ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় চার শতাধিক চর রয়েছে।

তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের চরে সূর্যমুখী চাষ সম্প্রসারণ করে চরের কৃষকের ভাগ্য বদলানোর পাশাপাশি দেশের আমদানি নির্ভর ভোজ্য তেলের অনেকটাই যোগান দেওয়া সম্ভব। চরের পতিত জমিতে সূর্যমুখী চাষ করে একদিকে যেমন আয় হবে তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তাদের। অনাবাদি জমিকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন তারা।

সূর্যমুখী চাষ পরিদর্শন শেষে মাঠ দিবসের অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, সরকার কৃষকদের উদ্বুদ্ধকরণে এই অঞ্চলসহ সারাদেশে সূর্যমুখী ও অন্যান্য শস্য উৎপাদনে ব্যাপক কৃষি প্রণোদনা প্যাকেজের মধ্য দিয়ে সহায়তা করে যাচ্ছে, যাতে কৃষকরা আরও আগ্রহী হন। এই ব্যাপারে সহযোগিতা অব্যাহত থাকবে।

রাজস্ব ফলোআপ ও প্রণোদনা কর্মসূচি-২০২১ এর আওতায় সূর্যমুখী আবাদ সম্প্রসারণের লক্ষে কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খন্দকার আব্দুল ওয়াহেদ, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হক প্রমুখ।

সান নিউজ/মিজান/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা