সারাদেশ

রংপুরে  ২০০ শীতার্ত পেল প্রতিজ্ঞার কম্বল

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুর নগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিজ্ঞা।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরের হাজীপাড়া চামড়াপট্টি এলাকায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও শীতার্ত ২০০ জনের প্রত্যেকের হাতে একটি কম্বল ও ফেস মাস্ক তুলে দেয়া হয়। সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুুুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি।

বিশেষ অতিথি ছিলেন-রংপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিউজ্জামান সোহাগ প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন প্রতিজ্ঞার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুর হোসেন সুজন। অনুষ্ঠানের অতিথিরা সমাজের বৃত্তবানদেরকে অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞার মতো অন্যদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন-প্রতিজ্ঞা সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্য শামিম আহমেদ, রাফি আহমেদ নিশাত, সেতু কর্মকার, আরাফাত হোসেন আদিল, জাহিদ হোসেন, নাইম ইসলাম প্রমুখ।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা