সারাদেশ

 নড়াইলে মাশরাফির সম্মানে নেই বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তুজার সম্মানে নড়াইল পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম।

সোমবার (২৫ জানুয়ারি) শহরের পুরাতন বাস টার্মিনালের বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন নড়াইল পৌরসভা নির্বাচনের ৪দিন আগে নৌকা প্রতিকের প্রার্থী আনজুমান আরা সিদ্দিকীকে সমর্থন করে সরে দাঁড়ান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা বাবুল সাহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা যুব মহিলা লীগের নেত্রী সঞ্চিতা হক রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমূখ।

নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সরদার আলমগীর হোসেন (আলম) সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্ত্তুজার সম্মানে ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং সকলকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, দলীয় চুড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সৌন্দর্য। মাশরাফি বিন মর্ত্তুজা এমপি'র নেতৃত্বে সমৃদ্ধ নড়াইল গড়ার এই পথচলায় রাজনীতির মাঠ হোক ঐক্যবদ্ধ, সৌহার্দপূর্ণ ও সুশৃঙ্খল।
জননেত্রী শেখ হাসিনার ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী ও বাংলার জনগণের সেরা পছন্দ। নড়াইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিশ্চয়ই সফল হবে, নৌকার বিজয় নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী তৃতীয়ধাপে নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে এ পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা, বিএনপির মনোনিত প্রার্থী জুলফিকার আলী এবং ইসলামি শাসন তন্ত্র আন্দোলনের মাওলানা খায়রুজ্জামান প্রতিদ্বন্দ্বীতা করবেন।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা