সারাদেশ

পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে  হত্যা

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম আলমাস হোসেন (৪৫)। তিনি সাঁথিয়া উপজেলার তেরোখাদা গ্রামের টুন্ডু মিয়ার ছেলে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহিন এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

নিহত আলমাস নিষিদ্ধ ঘোষিত সর্বহারা বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা