সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল দুই ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের সুবিদবাজার ফাজিল চিশত এলাকায় ট্রাক চাপায় দুই ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

নিহতরা হলেন- সিলেট নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সজিব আহমদ (২৮) এবং ছাত্রদল নেতা মো. লুৎফুর রহমান (২৫)।

বিক্ষোভের এক পর্যায়ে সড়কে আটকে পড়া ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়।

যানবাহনে আগুনের খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কের কোতোয়ালি থানার ফাজিল চিশত এলাকায় একটি ট্রাক এবং মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের দুজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কোতয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ, এসআই জগৎজ্যোতিসহ অন্য পুলিশ অফিসাররা ফোর্স নিয়ে রয়েছেন। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা