সারাদেশ

শীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : দেশে জেঁকে বসেছে শীত। সোমবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শীতে ঠাণ্ডাজনিত রোগেরও প্রাদুর্ভাব দেখে দিয়েছে।

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। গাইবান্ধা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শীতের কারণে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এছাড়া জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়েও হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন অনেকে।

গাইবান্ধা সদর হাসপাতালের পেডিয়াট্রিকস জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ মন্ডল বলেন, 'এই শীতের সময় বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে এবং বাচ্চাদের উষ্ণ রাখতে হবে এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।'

আবার ঘনকুয়াশায় ঢাকা পথঘাট। অন্ধকারাচ্ছন্ন থাকায় দেখে বোঝার উপায় নেই দিন কি রাত। এরমধ্যেই জীবিকার তাগিদে ছুটছেন অনেকে।

অগ্রহায়ণের শেষদিকেই তীব্র শীত দেখা দেওয়ায় সামনের দিনগুলো নিয়ে চিন্তিত ছিন্নমূল মানুষ।

এছাড়া শীতে জবুথবু রংপুর, নওগাঁ, পঞ্চগড়সহ উত্তরের জনপদগুলো। গরম কাপড়ের অভাবে রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা