সারাদেশ

ব্যানার-ফেস্টুনে 'বন্দি' ভাস্কর্য

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বকচত্বর। বকের প্রতিকৃতি দিয়ে শহরের থানা মোড়ে শহরের শোভাবর্ধনে এই ভাস্কর্য তৈরি করা হয়।

বিপুল অর্থ ব্যয় করে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ নির্মাণ করেছেন এ ভাস্কর্য। শুধু এই ভাস্কর্য’ই নয়, শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভাস্কর্য তৈরি করেছে পৌর কর্তৃপক্ষ। তবে বাস্তব চিত্র ভিন্ন। ভাস্কর্য এখন শহরের শোভাবর্ধনের কোন কাজে আসছে না।

শহরের প্রায় সবগুলো ভাস্কর্য এখন রাজনৈতিক ব্যানার আর ফেস্টুনে ঢাকা পড়েছে। ঢাকা পড়েছে ভাস্কর্যের সৌন্দর্য্য। সৌন্দর্যহানির পাশাপাশি দুর্ঘটনার শঙ্কা তৈরি করছে এসব ব্যানার ও ফেস্টুন। এখনই ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দ্রুত এসব ব্যানার ও ফেস্টুন অপসারণের দাবি শহরবাসীর।

শহরবাসী বলছেন, এসব কারো চোখেই পড়ে না। ভাস্কর্যের চারপাশ ব্যানারে ঢাকা পড়েছে। ব্যানার-ফেস্টুনে রাজনৈতিক নেতাদের নাম ও ছবি থাকায় এগুলো সরাতে পারছেন না তারা। তাই এসব সরাতে পৌর কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে। তা না হলে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

নাগরিক কমিটির কুষ্টিয়া শাখার সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু বলেন, এ ধরনের মানসিকতার পরিবর্তন করতে হবে। আর এটি দেখভালের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। বহুবার তাগিদ দিয়েছি আমরা কিন্তু তাতে কোন লাভ হয়নি।

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, বিষয়টি আমিও দেখেছি। এসব ব্যানার ফেস্টুন উচ্ছেদে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা