সারাদেশ

শ্বশুরকে গলা কেটে হত্যার ঘটনায় জামাতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় নিহতের জামাতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যায় ব্যবহৃত ছুরি, হ্যান্ড গ্লাভস এবং হত্যাকাণ্ডের সময় হত্যাকারী পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে এসব উদ্ধার করা হয়।

গ্রেফতার আবুল কালাম আজাদ দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক ও নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট মেয়ের জামাই। নিহত কৃষক মোসলেম উদ্দীন দেয়াড়া গ্রামের মৃত. নঈমুদ্দীনের ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মীর্জা সালাউদ্দিন বলেন, “হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হত্যার রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতাকে।”

তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের ভাতিজার ঘর থেকে হত্যাকাণ্ডের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

পারিবারিক বিরোধের জের ধরে ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন একসময় বাড়িতে কেউ না থাকায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করেন জামাতা। এ কাজে তাকে সহযোগিতা করেন নিহতের ভাতিজা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা