সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর-পাবনা মহাসড়কে গোধরা এলাকায় চঞ্চল পরিবহন নামের রাজশাহীগামী একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে জোসনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা ও তার মেয়ে রোজিনা (৩০) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের বাসিন্দা।

নাটোর ব্যাপিষ্ট মিড মিশন হাসপাতালে গলার অপারেশনের জন্য মেয়ে রোজিনাকে সাথে নিয়ে মা জোসনা বেগম নাটোর আসছিলেন। বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় যাত্রীবাহী বাসটি আরেক বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের যাত্রী বৃদ্ধা জোসনা বেগম নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মেয়ে রোজিনাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে দুপুরে তারও মৃত্যু হয়। পরে বড়াইগ্রাম হাইওয়ে থানার পুলিশ খাদে পড়া বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, ‘বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা