সারাদেশ

ভোলায় ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. মামুন হাওলাদারের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী কলেজছাত্রী অভিযোগ করে বলেন, “গত ৫-৬ মাস আগে আমার খালার বাসা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে বেড়াতে যাওয়ার সুবাদে ওই এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মামুন হাওলাদারের সাথে আমার পরিচয় হয়। পরে মামুন হাওলাদার আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে প্রেমের প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে সাড়া না দেয়ায় সে আমাকে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে সে আমাকে বিয়ে করাসহ নানা প্রতিশ্রুতি দেয়। এর পর তার সাথে আমার ফোনে কথা চলতে থাকে। সর্বশেষ গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে মামুন আমাকে ঘুড়তে নিয়ে যায়। এবং সেখান থেকে আমাকে বিবাহ করার কথা বলে তার খালা মোসা. হাফসা বেগমকে দেখাইতে তার বাসায় নিয়ে যায়। হাফসা বেগম আমাদেরকে ঘরের একটি রুমে রেখে দরজা বন্ধ করে দেয়। পরে ওই রুমের মধ্যে মামুন আমাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে আমি মামুনকে বিবাহ করার কথা বললে মামুন বিভিন্ন টালবাহানা শুরু করে। এ অবস্থায় গত সেপ্টেম্বর মাসের ২ তারিখে মামুনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। কিন্তু মামলার দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ মামুমকে গ্রেপ্তার করেনি। আমি পুলিশকে আসামী গ্রেপ্তারের কথা বললে পুলিশ বলে আমরা আসামীকে পাইনা। কিন্তু আসামী মামুম প্রায়ই তার এলাকায় অবস্থান করে বলে আমি বিভিন্ন সূত্রে জানতে পারি।”

কলেজছাত্রী আরো বলেন, “সম্প্রতি সময়ে নোয়াখালীসহ দেশের বিভিন্ন যায়গায় ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার হলেও আমার মামলাটির বেলায় সম্পূর্ণ উল্টো। আমার মামলার দেড় মাস হয়ে গেলেও পুলিশ কেনো আসামী গ্রেপ্তার করতে পারেনি? আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে ধর্ষক মামুন ও তার সহযোগী হাফসা বেগমের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রীর মা জেসমিন, খালা শামসুন নাহার, নানা মো. বজলুর রহমান, চাচা মো. হাসান, ফুপাতো ভাই মো. দুলাল।

এব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, আমরা আসমী মামুনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। কিন্তু আসামী ভোলায় না থাকায় তাকে আটক করা যায়নি। তার মোবাইল ট্র্যাকিং করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা