কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ
সারাদেশ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর :

নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এছাড়া ফেরি চলাচলও স্বাভাবিক হয়নি।

চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলের অচলাবস্থার পর এবার লঞ্চ চলাচলও হুমকির মুখে পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোট ও ট্রলারে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে পদ্মানদী।

সূত্র জানায়, নৌ-রুটের চায়না চ্যানেলে নাব্যতা সংকট থাকায় গত কয়েক মাস ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কখনো ৪/৫টি ফেরি চলে আবার কখনো সম্পূর্ণ বন্ধ থাকে। গত কয়েক মাস ধরে এই সমস্যা বিরাজ করায় দূর-পাল্লার পরিবহ ও পণ্যবাহী ট্রাক বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করে আসছে।

ক্রমান্বয়ে চ্যানেলে পানি কমতে থাকায় গত এক সপ্তাহ ধরেই লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিল। চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চের তলদেশ ডুবোচরে প্রায়ই আটকে যেতো। তাছাড়া ডুবোচরে ধাক্কা লেগে গত এক সপ্তাহে কয়েকটি লঞ্চই দুর্ঘটনার কবলে পড়ে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে চ্যানেলের নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করলে লঞ্চ বন্ধ রাখে মালিক ও চালকেরা। বিকেলের দিকে ছোট ১৫/২০টি লঞ্চ চললেও সন্ধ্যায় ডুবোচরে প্রায় এক ঘণ্টারও বেশি সময় একটি যাত্রীবাহী লঞ্চ আটকে পরে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে লঞ্চটি ডুবোচর মুক্ত হলেও শিমুলিয়া ঘাটে যেতে না পেরে কাঁঠালবাড়ী ঘাটে ফিরে আসে। একই কারণে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, নাব্যতা সংকটের কারণে মঙ্গলবার সকাল থেকেও বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। তবে স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের চাপ বেশি। এছাড়াও নৌ-রুটে ফেরি চলাচলও স্বাভাবিক হয়নি। বন্ধ রয়েছে সব ফেরি চলাচল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা