নাচের শিক্ষিকাকে দুই হেলপারের ধর্ষণ
সারাদেশ

নাচের শিক্ষিকাকে দুই হেলপারের ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় নাচের শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাজিব পরিবহন বাসের হেলপার ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বাসের হেলপার আরিফকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

ধর্ষণের শিকার ওই শিক্ষিকা জেলার নান্দাইল উপজেলার কাবাড়ি গ্রামের আমোদপুর এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুরে একটি নৃত্য সঙ্গিতালয়ের প্রশিক্ষক। গ্রেপ্তার আরিফ উপজেলার রামাকানা গ্রামের বাসিন্দা। তার সহযোগী আজিজুল একই গ্রামে বসবাস করেন।

এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ওই শিক্ষিকা বাদী হয়ে মুক্তাগাছা থানায় আরিফ ও আজিজুলকে আসামি করে মামলা দায়ের করেন।

মুক্তাগাছা থানার ওসি জানায়, রোববার (১৮ অক্টোবর) বিকেলে ওই শিক্ষিকা তার অসুস্থ বাবাকে দেখতে ট্রেনযোগে ময়মনসিংহ আসেন এবং সেখানে তিনি ভুলক্রমে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় থেকে জামালপুরের রাজিব পরিহবনের একটি বাসে উঠেন।

বিষয়টি গাড়ির হেলপার আরিফ হোসেনকে জানানোর পর তিনি ওই শিক্ষিকাকে আশ্রয় দিতে তার বাড়ি মুক্তাগাছার রামাকানা গ্রামে গাড়ি থেকে নামেন। সেখান থেকে ওই শিক্ষিকাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে রামাকানার এক বাগানে তাকে ধর্ষণ করে আরিফ।

এরপর রাতেই ওই শিক্ষিকাকে তার সহযোগী আজিজুলের হাতে তুলে দেয় আরিফ। পরে আজিজুল তার বাড়ির পাশে কাসাবা তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর ওই শিক্ষিকাকে কাউকে কিছু না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়। পরে ওই শিক্ষিকা স্থানীয়দের বিষয়টি খুলে বললে এলাকাবাসী বাসের হেলপার আরিফকে আটক করে মুক্তাগাছা থানায় সোর্পদ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, রাজিব পরিবহন বাসের হেলপার আরিফ ও তার এক সহযোগী ওই শিক্ষিকাকে ধর্ষণ করে। আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজিজুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/এম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা