সারাদেশ

ধর্মীয় উৎসব সকলের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে : খুসিক মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, “যে কোন ধর্মীয় উৎসবই সকলের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে।বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালনে করছে।”

সোমবার (১৯ অক্টোবর) বিকালে নগরীর ধর্মসভা মন্দির প্রাঙ্গণে হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অস্বচ্ছল নারী ও পুরুষদের মাঝে নতুন বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, “শারদীয় দুর্গোপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব। সরকার দুর্গোৎসব পালনে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনাভাইরাসের কারণে এবারে দুর্গোৎসব পালন সীমিত পরিসরে হবে। যারা মন্দিরে আসবেন তাদের মাস্ক পরে আসতে হবে এবং প্রতিটি মন্দিরের গেটে হাতধোয়ার পানি, সাবান ও হ্যান্ডওয়াস রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মি. নরবার্ট গোমেজ, আওয়ামী লীগের নেতা শ্যামল সিংহ রায়, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অরবিন্দ সাহা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগরের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ ।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা