সারাদেশ

বরিশালে বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে বিশ্ব এনেসথেসিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ৫ম তলার এনেসথেসিয়া, পেইন ও আইসিইউ বিভাগের সেমিনার কক্ষে এই কর্মসূচী পালিত হয়।

চিকিৎসকরা বলেন, আমরা এনেসথেসিয়ার চিকিৎসকরা অনেকটা প্রচার বিমুখ। তাই সাধারণ রোগীরা আমাদের সম্পর্কে কম জানেন। রোগীর অপারেশন কোন চিকিৎসক করবেন তা যেমন রোগীদের জানা দরকার, তেমনি কোন চিকিৎসক অজ্ঞান করে জ্ঞান ফেরাবেন তাও জানতে হবে। অবশ্য বর্তমানে কিছু কিছু রোগী অপারেশনের পূর্বে এই প্রশ্ন করেন। যা সচেতনতার ফলে হয়েছে। এই সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে।

আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করি তাই আমাদের নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা ঐক্যবদ্ধ হলে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নানান সুযোগসুবিধা ভোগ করা যাবে।

সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. হরশিত ব্যাপারী, সহকারী অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান লিটু, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল আহসান ও সহকারী অধ্যাপক ডাঃ এ.কে.এম ফখরুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ডিপ্লোমা এন্ড এনেসথেসিয়া বিভাগের শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কেক কেটে বিশ্ব এনেসথেসিয়া দিবস উদযাপন করেন চিকিৎসকরা। এসময় হাসপাতালের অফিস সহায়ক হিরন অর রশিদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা