সারাদেশ

বোয়ালমারীতে বাল্য বিয়ের অপরাধে কনের জরিমানা ৫ হাজার, বর জেলে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতের নিষেধ অমান্য করে এফডেভিটের মাধ্যমে বাল্য বিয়ে করার অপরাধে কনেকে ৫ হাজার টাকা জরিমানা ও বরকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, ময়না ইউনিয়নের বিল সরাইল গ্রামের মহম্মদ আলী বিশ্বাসের ছেলে রাসেল (২১) বিশ্বাসের বিয়ে রবিবার (১৮ অক্টোবর) ঠিক ছিল সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের আক্তার বিশ্বাসের মেয়ে রাবিনার (১৪) সাথে।

কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার অফিসের লোক পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। পরে ওই দিন আদালতের নিষেধ অমান্য করে ছেলে মেয়েকে এফডেভিটের মাধ্যমে বিয়ে দেয় অভিভাবকরা।

পরের দিন সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ছেলের বাড়িতে বৌ ভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরের বাড়িতে উপস্থিত হয়ে কনেকে বাল্য বিয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বর রাসেলকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর (১) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, “আদালতের নিষেধ অমান্য করে বাল্য বিয়ের অপরাধে কনেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বরকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।”

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা